ঢাকা
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:২৭
logo
প্রকাশিত : জানুয়ারি ৯, ২০২৬

যানজট ও দখলমুক্ত ফুটপাতের দাবিতে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি: যশোরে যানজট নিরসন, দখলমুক্ত ফুটপাত নিশ্চিতকরণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ। শুক্রবার সকাল ১১টায় সংগঠনটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যশোর শহরে প্রতিদিনই যানজট ভয়াবহ আকার ধারণ করছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। ফুটপাত দখল, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন অমান্যই এই যানজটের প্রধান কারণ। অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) যশোর জেলা শাখার আহ্বায়ক মাহমুদ হাসান, সদস্য সচিব মো.সাকিব রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম ও বি.এম. সাগর হোসাইন, যুগ্ম সদস্য সচিব রিয়াদ হোসেন, এম.এম. রাফিকুল হাসান, মনিরামপুর উপজেলা সদস্য সচিব জোবায়ের নাইমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram