ঢাকা
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৮
logo
প্রকাশিত : জানুয়ারি ৮, ২০২৬

নড়াইলের কালিয়ায় ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে নিবন্ধিত ৬০ জন প্রান্তিক জেলের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে এই বাছুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (সদর) আবু রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোমিন, কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সুবিধাভোগী জেলে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram