ঢাকা
logo
প্রকাশিত : January 7, 2026

কালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় রবি মৌসুমে আখের গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ গৌতম কুমার শীল, খামারবাড়ি, নড়াইল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আখ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। উন্নত জাতের বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে আখের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার নিয়মিতভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।

এ কর্মসূচির আওতায় উপজেলার নির্বাচিত ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নত জাতের আখের বীজ, প্রয়োজনীয় রাসায়নিক সার এবং সেচ কার্যক্রমের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram