ঢাকা
logo
প্রকাশিত : January 7, 2026

ষড়যন্ত্রকারীরা দলের মধ্যে যেন অনৈক্য সৃষ্টি করতে না পারে: সোমনাথ দে

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলের মনোনীত প্রার্থী সোমনাথ দে বলেছেন, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে দলের মধ্যে কোন প্রকার অনৈক্য সৃষ্টি করতে না পারে সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়ার লক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে।

বুধবার বেলা ১১টায় সেরেস্তাদারবাড়ি প্রাঙ্গনে উপজেলা বিএনপির আয়োজনে এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন এ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে। উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রধান অতিথি সোমনাথ দে আরও বলেন, বিগত ১৭ বছর মামলা হামলার শিকার হয়ে দলের ত্যাগী নেতাকর্মীরা অনেক কষ্টের শিকার হয়েছেন। এ ত্যাগের সফলতা পেতে হলে ধানের শীষ প্রতিককে বিজয় অর্জন করতে হবে। দল ভালো থাকলে আপনি আমি সকলে ভালো থাকবো। দেশের উন্নয়নের স্বার্থে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সভা শেষে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram