ঢাকা
logo
প্রকাশিত : January 7, 2026

ছিন্নমূল পথশিশু ও কর্মজীবী শিশুদের পাশে শীতবস্ত্র প্যাকেজ উপহার নিয়ে ঢাকা মিশনের শিক্ষা সেক্টর

ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের মাধ্যমে ২২০ সুবিধাবঞ্চিত কর্মজীবী ও পথশিশুর মধ্যে শীতবস্ত্র প্যাকেজ উপহার প্রদান করা হয়েছে। শীতবস্ত্র প্যাকেজে প্রতিটি শিশুর জন্য উলের তৈরি একটি হুডি জ্যাকেট, একটি ট্রাউজার, মাথা ও কান সুরক্ষার শীতের টুপি, পায়ের একজোড়া মোজা, তীব্র শীত সুরক্ষার একটি মোটা কম্বল, ত্বকের জন্য একটি ভ্যাসলিন, কোল্ড ক্রিম রয়েছে।

ডাম ইউকে ও দাতা সংস্থা রিড ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ডাম শিক্ষা সেক্টরের ড্রপ-ইন সেন্টার ও নাইট শেল্টার প্রকল্পের আওতায় এই শীতবস্ত্র প্যাকেজ বিতরণ করা হয়েছে। রাজধানীর কমলাপুর, টিটিপাড়া, কমলাপুর রেলওয়ে স্টেশন, রায়েরবাজার ও মোহাম্মাদপুর বেড়িবাঁধ এলাকার ২২০ জন শিশুর মধ্যে এই উপহার তুলে দেয়া হয়।

শিশুদের হাতে শীতবস্ত্র উপহার তুলে দিতে মোহাম্মাদপুর, কমলাপুর, টিটিপাড়া, কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ডঃ গোলাম রহমান, ভাইস প্রেসিডেন্ট (ইন্সটিটিউট) প্রফেসর ডঃ আবু তৈয়ব আবু আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (কর্মসূচি) ডঃ এসএম খলিলুর রহমান, নির্বাহী পরিচালক (কর্মসূচি) কে এম জাহিদুজ্জামান, শিক্ষা সেক্টরের জয়েন্ট ডিরেক্টর মো. মনিররুজ্জামান ও ড্রপ-ইন সেন্টার ও নাইট শেল্টার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নাসির উদ্দিন আহ্মেদ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিয়ে নিবেদিত হয়ে কাজ করছে ঢাকা আহ্ছানিয়া মিশন। অতিথিরা সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করতে সবাইকে আহ্বান জানান। শিশুরা শীত উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন। তারা তাদের বিভিন্ন সমস্যার কথা যেমন- হয়রানি, শারীরিক নির্যাতন, স্বাস্থ্যসেবা না পাওয়া, খাদ্যের অভাব তুলে ধরেন। একই সঙ্গে তাদের উপহার প্রদানের জন্য সবাইকে ধন্যবাদ প্রদান করেন।

উল্লেখ্য যে, ঢাকা আহ্ছানিয়া মিশন শিক্ষা সেক্টরের ডিআইসি প্রকল্পের মাধ্যমে ঢাকায় ২২০ জন পথশিশুর মধ্যে এই শীতবস্ত্র প্যাকেজ উপহার প্রদান করা করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram