ঢাকা
logo
প্রকাশিত : December 30, 2025

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৪ পলাতক আসামি গ্রেফতার

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পলাতক ৪ জন আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম এর দিক-নির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান পিপিএম-এর সার্বিক নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। থানার এসআই ও এএসআইসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালায়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— আগরদাড়ি মাজেরপাড়া গ্রামের মৃত সাদেক আলী দালালের ছেলে ছাকাওয়াত উল্লাহ (৫৫), রইচপুর গ্রামের মৃত মালেক সরদারের ছেলে মোঃ মোতাহার (৪৮), কামালনগর এলাকার মোবারক হাজীর ছেলে ফারুক হোসেন (৩৫) এবং রইচপুর গ্রামের লোকমান সরদারের ছেলে মোঃ মনিরুল ইসলাম।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারের পর বিধি মোতাবেক সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং পলাতক আসামিদের ধরতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও তিনি সংবাদমাধ্যমকে জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram