ঢাকা
logo
প্রকাশিত : December 29, 2025

জামায়াতের প্রার্থী হিসেবে নই, জনতার প্রার্থী হিসেবে কাজ করতে চাই: আলীম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম মনোনয়নপত্র দাখিল শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নই, জনতার প্রার্থী হিসেবে কাজ করতে চাই। জনগণ যদি তাদের মূল্যবান সমর্থন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি হবো জনতার এমপি। আমরা এদেশের মানুষের জন্য কাজ করতে চাই।

সোমবার সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাবিবুল্লাহ’র নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা হাফেজ সুলতান আহম্মেদ, উপজেলা নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, পৌর আমির মো. রফিকুল ইসলাম।

এ সময় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বাগেরহাট-৪ মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার পিছিয়ে পড়া এ জনপদের মানুষের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে সকলে মিলেমিশে পানগুছি নদীর ওপরে ব্রীজ, প্রস্তাবিত সেলিমাবাদ থানা, সন্ন্যাসী হয়ে ঘষিয়াখালী পর্যন্ত ভেড়িবাঁধের কাজ এলাকার উন্নয়নের অসামাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি দিয়ে দাড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করার আহবান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram