

মনীষ সরকার রানা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে কর্তব্যরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখা।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ শহিদুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমীর, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ২৯ গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী (ভারপ্রাপ্ত) মোঃ সামিউল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন - সুন্দরগঞ্জ পৌর সভার সাবেক মেয়র মোঃ নুরুন্নবী প্রামাণিক সাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর অধ্যাপক একরামুল হক, জামাত নেতা মোঃ শাহনেওয়াজ সাজু, সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ।
এসময় সুন্দরগঞ্জ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর প্রদান করেন। তিনি এমপি নির্বাচিত হলে- বৈষম্যহীন, সুন্দর ও আধুনিক সুন্দরগঞ্জ গড়ার কথা বলেন।

