ঢাকা
logo
প্রকাশিত : December 18, 2025

মানিকগঞ্জে একদিনের চাকুরী মেলায় ৬২৭ জনের কর্মসংস্থান

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ একদিনের চাকুরি মেলায় কর্মসংস্থান হয়েছে ৬২৭জন বেকার যুবক ও যুবতীর। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়ন ও উইনরক ইন্টারন্যাশনালের সহায়তায় পরিচালিত আশ্বাস প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করে যৌথভাবে ঢাকা আহ্ছানিয়া মিশন ও ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কন্দ্রের ক্যাম্পাসে আয়োজিত এই চাকুরি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদ এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, ইভেট সেক্টর অ্যাঙ্গেজমেন্ট, উইনরক ইন্টারন্যাশনালের ম্যানেজার মায়াজ কাবির ও মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

চাকুরি মেলায় আগতদের কাছে এটি শুধু একটি আয়োজন নয়, এটি তাদের স্বপ্নপূরণের অভিযাত্রা। বেকারত্বের অভিশাপে যারা জীবনের শেষ ভেবে নিয়েছিলেন তাদের কাছে এটি যেন নতুন করে জেগে ওঠা।

চাকরি মেলায় চাকুরীর জন আবেদন জমা পড়ে ৫২৫৭টি। ১৬টি চাকুরিদাতা কোম্পানিগুলো প্রাথমিকভাবে ১৪৪৫ জনকে মনোনীত করে। চূড়ান্তভাবে মনোনীত হন ৬২৭ জন।

ম্যাক্স ফাউন্ডেশন, সুপারসাইন ক্যাবল, মুন্নু ফ্যাব্রিক্স লি., আকিজ টেক্সটাইল মিলস লি., বিডি জবস, রাইজিং গ্রুপ, আকিজ ফুড এ্যন্ড বেভারেজ, তারাসিমা এ্যাপারেলস লি., গ্রাফিক্স টেক্সটাইল লি., করবেল ইন্টারন্যাশনাল, স্বপ্ন, কেইফুং লেদার ওয়্যার ম্যানুফ্যাকচারিং লি., ওয়ালিদ আল সোয়েদান এন্ড পার্টনার্স ফর টেস্টিং এন্ড ট্রেনিং, সিঙ্গার বাংলাদেশ, ফ্রন্টডেস্ক বাংলাদেশ এবং ইস্মার্টু চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, প্রাথমিকভাবেও যারা মনোনীত হয়েছেন তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে আরও নিয়োগ প্রদান করা হবে। নিয়োগের এই বিষয়টি পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তিকে জানানো হবে।

এই ধরনের আয়োজন বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে ও মানবপাচার প্রতিরোধে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram