ঢাকা
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৫, ২০২৫

শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে হাতির আক্রমণে ফারুক হোসেন (৪০) নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার বালিজুরির সীমান্তবর্তী মালাকোচা বিটের সোনাঝুরি এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের সুরুজ আলীর ছেলে।

স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বন্যহাতির একটি দল বালিজুরি এলাকায় অবস্থান নিয়েছে। বন্যহাতির দল দেখতে বিভিন্ন এলাকার লোকজন ভিড় করছে পাহাড়ে। সোমবার বিকালে হাতির দল দেখতে পাহাড়ে উঠে লোকজন। এসময় ফারুক হোসেন ভিডিও করতে হাতির কাছে চলে যায়।

ফারুক হোসেনের ফেসবুক আইডিতে দেখা যায়, সে নিয়মিত হাতির ভিডিও বানাতো। ভিডিও বানানোর একপর্যায়ে ফারুক হাতির আক্রমণে পিষ্ট হয়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

বারিজুরি রেঞ্জের বন কর্মকর্তা সুমন মিয়া বলেন, পাহাড়ে হাতি দেখতে গিয়ে ভিডিও করার সময় হাতির পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আপাতত সীমান্তসড়ক দিয়ে চলাচলে নিরুৎসাহিত করা হয়েছে। হাতির আক্রমণ নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram