ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৫, ২০২৫

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, আহত স্বামী

খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় লিমা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার প্রতাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্বামী রাজু মল্লিকের সঙ্গে ইশ্বরকাঠি গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে প্রতাপ বাজারে আসছিলেন লিমা আক্তার। এসময় পেছন থেকে একটি ট্রলি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় লিমা। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় লিমার স্বামী রাজু মল্লিক (৪০) গুরুতর আহত হয়। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ আলী বলেন, ঘটনার পরপরই গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram