ঢাকা
logo
প্রকাশিত : December 12, 2025

যশোরে জেলা আওয়ামী লীগ নেতা লুৎফর কবীর বিজু আটক

যশোর প্রতিনিধি: যশোর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফর কবীর বিজুকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক তিনটার দিকে শহরের আরএন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল সাংবাদিকদের বলেন, বিএনপির গাড়ি পোড়ানোর একটি ঘটনার সঙ্গে লুৎফর কবীর বিজুর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে তিনি যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতাও ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram