

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক ও দলটির মনোনয়ন প্রত্যাশী মো. জাবেদ হোসেন বলেছেন, জনগণের অধিকার রক্ষার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবেই নির্বাচনের মাঠে থাকব। “ঢাকা-২ আসনের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায় আছে। জনগণ গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার পক্ষে রায় দিতে প্রস্তুত।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে কেরানীগঞ্জ উপজেলার আটি বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের ঘরে ঘরে গিয়ে এনসিপির বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং এ প্রচারণায় সাধারণ মানুষের সাড়া অভূতপূর্ব। তিনি আরও বলেন, এই জনসমর্থনই প্রমাণ করে, ঢাকা-২ আসনে এনসিপি একটি শক্তিশালী জনভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে।
এ সময় তার সঙ্গে স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জাবেদ হোসেন আশাবাদ ব্যক্ত করেন যে আগামীর নির্বাচনে জনগণের রায়ে এনসিপির গণতান্ত্রিক অঙ্গীকার আরও সুদৃঢ় হবে।

