

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে ভিডিপি সদস্যদের ১০ দিনব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণার্থী সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের হলরুমে ওই সনদ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ ও বক্তব্য দেন জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো: আশরাফুজ্জামান (বিভিএমএস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার।
এসময় উপস্থিত ছিলেন হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সচিব তাজীর আলম, কলারোয়া উপজেলা আনসার ভিডিপি অফিসার হালিমা খাতুনসহ কেলালকাতা ইউনিয়নের ২৪ জন নারী ও ৪০ জন পুরুষ প্রশিক্ষণার্থী।
১০ দিনব্যাপী প্রশিক্ষণের অংশ হিসেবে অগ্নিনিয়ন্ত্রণ বিষয়কসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষ ৬৪ জন নারী-পুরুষের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আনসার ভিডিপি অফিসার হালিমা খাতুন।
