ঢাকা
logo
প্রকাশিত : December 11, 2025

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির উপর হামলা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে সাভানা ইকোপার্ক ও রিসোর্টের মেইন গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর রাত ৯ টার দিকে মিকাইল হোসেনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মিকাইল হোসেন জানিয়েছেন, বুধবার বিকেলে সাতপাড় এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ কে এম বাবরের নির্বাচনী জনসভায় গিয়েছিলেন তিনি। জনসভা শেষে কয়েকজনকে সাথে নিয়ে তিনি সাভানা পার্কে ঘুরতে যান। তখন সাভানা পার্কের এক স্টাফের কাছে পার্কের ভিতরে মোটরসাইকেল ঢুকানো নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে পার্কের ম্যানেজারসহ অন্যান্যরা বিষয়টি মীমাংসা করে দেন। এরপরে মিকাইল ও তার সহকর্মীরা পার্ক থেকে বের হয়ে যাওয়ার সময় অজ্ঞাত কিছু লোক তার উপর অতর্কিত হামলা করে। তারা তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও কিলঘুষি মেরে গুরুতর আহত করে। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পার্কের এক স্টাফের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদলের সভাপতির সাথে থাকা এক যুবক ওই স্টাফকে থাপ্পড় মারেন। পরে মিকাইল পার্ক থেকে বের হয়ে চলে আসার সময় স্থানীয় লোকজন ও পার্কের স্টাফরা তার উপর হামলা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram