ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ৮, ২০২৫

যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি: যশোর সদরের রায়মানিক দাইতলা গ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৩ ডিসেম্বর। আজ শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। রাত আটটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবার জানায়, গত ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে শিশুটি এলাকার মুদি দোকানদার সোহাগের দোকানে 'সেন্টার ফ্রুট' কিনতে যায়। এই সময় সোহাগ কৌশলে শিশুটির মুখ চেপে ধরে দোকানের পাশে থাকা গোডাউনের মধ্যে নিয়ে যায় এবং মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে। সোমবার বিষয়টি জানাজানি হলে সোহাগ পালিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। পরে ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। তবে সোহাগকে এখনো আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram