

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ২৬৫ বোতল ভারতীয় কোরেক্সসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৮ ডিসেম্বর) সাতক্ষীরা কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের কাদপুর সীমান্তে এ আটকের ঘটনা ঘটে। আটককৃতের নাম মোঃ ইব্রাহিম খলিল (২৫)। সে ওই এলাকার মোঃ ইয়ার আলী’র ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর দিকনির্দেশনায় এসআই মোঃ মিনাজ উদ্দীন সঙ্গীয় অফিসার ও ফোর্স সাথে নিয়ে কলারোয়া সীমান্তে অভিযান পরিচালনা করি। অভিযানে ২৬৫ বোতল ভারতীয় মাদক কোরেক্সসহ এক মাদক চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়েছি।
এ ঘটনায় কলারোয়া থানায় নিয়মিত মাদক মামলা দিয়ে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সাতক্ষীরা জেলাব্যাপী মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।
