ঢাকা
logo
প্রকাশিত : December 8, 2025

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত কয়েকদিনের শৈত্যপ্রবাহের কারণে প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে অসহায় ও দুঃস্থ মানুষগুলো। তাদেরকে শীতের প্রকোপ থেকে কিছুটা রক্ষা করতে সোমবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ক্লাব চত্বরে এই শীতবস্ত্র কম্বল বিতরণের আয়োজন করা হয়।

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার মন্ডল ও দেবহাটা সদর ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য ও দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, প্রচার সম্পাদক আবুল হাসান, দেবহাটা জামায়াতের প্রশাসনিক কর্মকর্তা ফয়েজুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য আবু সাঈদসহ বিভিন্ন সুধীজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মিলন সাহা বলেন, এই শীতের সময়ে অসহায় শীতার্ত মানুষদের সাহায্যার্থে সমাজের বিত্তবান ও সকল শ্রেনীর মানুষদের এগিয়ে আসা উচিত। তিনি বলেন, সরকারের পাশাপাশি আমাদের যার যার জায়গা থেকে অসহায় মানুষদের কল্যাণে কাজ করা উচিত। ইউএনও এই ধরনের মানবিক কাজের জন্য রিপোর্টার্স ক্লাবের সংশ্লিষ্টদের সকলকে ধন্যবাদ জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram