ঢাকা
logo
প্রকাশিত : December 7, 2025

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে দুর্ঘটনায় কিশোর নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজের কাছে রোববার (৭ ডিসেম্বর) ভোরে খেজুরের রস খেতে গিয়ে তাওহীদ নামে এক কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত ও দুজন আহত হয়েছে। তিনি কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর দরগাবাড়ী গ্রামের প্রবাসী হারুন অর রশিদের ছেলে। ওই দুর্ঘটনায় আহত জিহাদ ও হাসান একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শীত মৌসুমে কালিহাতী উপজেলার ধানগড়া গ্রামে খেজুরের রস খেতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ভোরে সেখানে যায়। রোববার ভোরে রামপুর এলাকা থেকে নয়জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলযোগে খেজুরের রস খেতে ধানগড়া গ্রামে যায়। ফেরার পথে পাকুটিয়া বেইলি ব্রিজ পাড় হতে গিয়ে তিনটি মোটরসাইকেলের একটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের লোহার রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাওহীদ(১৫) ঘটনাস্থলেই নিহত এবং অপর দুইজন গুরুতর আহত হয়।

এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ জানান, তিনটি মোটরসাইকেলযোগে নয়জন ছেলে খেজুরের রস খেতে ধানগড়া গ্রামে গিয়েছিল। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বেইলি ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়। আহতদের সঙ্গে থাকা বন্ধুরাই তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলেই এক কিশোর নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram