

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে গরু চুরি করে পালিয়েও শেষ রক্ষা হলোনা, চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যান গাড়িটি দুর্ঘটনার শিকার হয়ে বিস্ফোরণ হয়ে আগুনের ঘটনায় গাড়িটি পুড়ে ছাই হয়ে গেলো। বুধবার ভোর রাত ৩ টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নকড়িরচর গ্রাম থেকে গরু চুরি করে একটি সাদা রং এর পিকআপ গাড়িতে উঠায়। পরে চোরেরা আবার আরেকটা গরু আনতে গেলে গরুর মালিক টের পেয়ে যায়। তখন গরুর মালিকের চিৎকার শুনে এলাকাবাসী মিলে চোরদের তাড়া করে। পরে গরুচোর চক্রের সদস্যরা নকড়িরচর থেকে পিকআপ ভ্যানে করে পারকুশলী হয়ে সিলনা বাজার পালাতে যায়। কিন্তু সিলনা বাজারের ব্রিজ ভাংগা থাকায় গাড়িটি দুর্ঘটনার স্বীকার হয়ে রাস্তার পাশে খাদে পড়ে এবং বিস্ফোরণ হয়ে গাড়িটিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। তবে, এ সময় গরু চোর চক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

