ঢাকা
logo
প্রকাশিত : December 1, 2025

ফকিরহাটে ৩০ লিটার চোলাই মদ ও ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: ফকিরহাট মডেল থানার মাদকবিরোধী অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম সুমন পোদ্দার (৩০)। তিনি চিতলমারীর খড়মখালীর শ্যামা পোদ্দারের ছেলে।

রবিবার (৩০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাটের ফলতিতা এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে সুমনকে গ্রেপ্তার করা হয় এবং ড্রামে ভর্তি ৩০ লিটার দেশীয় তৈরি মদ ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগী আরেক মাদককারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার সুমনকে সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram