ঢাকা
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৪৮
logo
প্রকাশিত : নভেম্বর ১৫, ২০২৫

'বিএনপি উন্নয়ন করে আর বিপদে আপদে পাশে দাড়ায়'

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি: বিএনপি উন্নয়ন করে আর বিপদে আপদে পাশে দাড়ায় বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকে এমপি প্রার্থী,কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক। 

তিনি বলেন,ধানের শীষে ভোট দিলে উন্নয়ন বঞ্চিত হাওর পাড়ের মানুষের উন্নয়ন করতে ও বেকারত্ব দূর করতে চাকরীসহ প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ নেবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে। সুনামগঞ্জ ১ আসনটি তারেক রহমানকে উপহার দিবেন সেই দায়িত্ব এখন আপনাদের সকলের।

শনিবার দুপুরে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুন বাজারে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্য তিনি কথা গুলো বলেন।

এসময় তিনি আরও বলেন,রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বার্তা পৌঁছে দিবেন। আর পিছিয়ে থাকতে হবে না। কারন বিএনপি জনগনের দল,সকল সময়ই পাশে থাকে আগলে রাখে আর আমি নির্বাচিত হয়ে আপনাদের উন্নয়নের যা করা প্রয়োজন তা আপনাদের কে সাথে নিয়েই তারেক রহমানের নেতৃত্ব করবো।

শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান ও শাহ জামাল তালুকদারের যৌথ সভাপতিত্বে

আনিসুল হক আরও বলেন,মিথ্যা প্রপ্রাগান্ডা ও দেশ অস্থিতিশীল করতে চাইছে ফ্যাসিসদের দূষররা তাই সর্তক থাকতে হবে,আর কোনো ষড়যন্ত্রে পা দেয়া যাবে না। 

সভায় ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী ও সমিজ উদ্দিন তালুকদারের যৌথ সঞ্চালনায় উঠান বৈঠকে আরও বলেন,তারেক রহমানকে নিয়ে গত ১৭ বছর দেশের ২০ কোটি মানুষ স্বপ্ন দেখে প্রধানমন্ত্রী হবেন। হাওর পাড়ের মানুষ ও সেই স্বপ্ন দেখছে। তাই হাওর পাড়ের মানুষের সকল স্বপ্ন পুরন করবেন তিনি। আপনারা প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের সালাম দিয়ে ধানের শীষে ভোট চাইবেন।

আমি আনিসুল হক আপনাদের সন্তান আপনাদের কথা সংসদে বলতে আর আপনাদের দাবী আর চাওয়া পূরন করতে ধানের শীষ প্রতিককে বিপুল ভোটে বিজয়ী করবে, কারন আনিসুল হককে আপনাদের জন্যই ধানের শীষের প্রার্থী মনোনীত করে পাঠিয়েছেন দলের ভারপ্রাপ্ত্য চেয়ারম্যান তারেক রহমান।

এসময় শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা কর্মীসহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী সমর্থক গন উপস্থিত ছিলেন। এসময় সকলেই ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন বলে জানিয়েছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram