

কেরানীগঞ্জ প্রতিনিধি: দোয়া ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলীগ জামাতের (সাদপন্থী) পাঁচ দিনের জোড় ইজতেমা। ইজতেমায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত লাখো মুসল্লি অংশগ্রহণ করেন।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, দেশের শান্তি, কল্যাণ ও দুনিয়া-আখেরাতে সফলতার জন্য বিশেষ দোয়া করা হয়। গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। ধর্মপ্রাণ মুসল্লিরা মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা, রহমত ও বরকতের প্রার্থনা করেন।

