ঢাকা
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৫:০৬
logo
প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৫

‘কিস্তির টাকা না পেয়ে গৃহিনীর আংটি ও বদনা নিল এনজিও’ শিরোনামের খবরের প্রতিবাদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের

‘কিস্তির টাকা না পেয়ে গৃহিনীর আংটি ও বদনা নিল এনজিও’ শিরোনামের খবরের প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান 'ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)' কর্তৃপক্ষ কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে জানায়, ৯ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘কিস্তির টাকা না পেয়ে গৃহিনীর আংটি ও বদনা নিল এনজিও’ বিষয়ক খবরটি পুরাপুরি সত্য নয়।

তারা জানায়, বাগেরহাটের চিতলমারীর উত্তরপাটর পাড়া গ্রামের শ্রাবণীহীরা, স্বামীর নাম রিপন রায়। তিনি ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) এর চিতলমারী শাখার সদস্য, সদস্য নাম্বার ১৭৪-০২২-০১৪। তিনি গত ১৪/০৬/২০২৫ ইং তারিখে ৫০,০০০/- টাকা বিনিয়োগ নেন। কিন্তু বিনিয়োগ নেওয়ার ২টি কিস্তি দেওয়ার পর সদস্যের স্বামী বাড়ি থেকে পলায়ন করে। অফিস থেকে বারবার তাগাদা দেওয়া হলে ও বারবার সময় নেয় কিন্ত দীর্ঘদিন কোন টাকা দেয় নাই। বারবার টাকা চাওয়ার এক পর্যায়ে সে প্রস্তাব করে টাকার বিনিময়ে তার কিছু জিনিসপত্র নিতে, প্রথমে অফিস রাজি না হলেও সে বলে এভাবে ছাড়া সে টাকা দিতে পারবেনা। অতপর তিনি বাজার মূল্য যাচাই করে স্বেচ্ছায় এসে অফিসে ১টি আংটি ও ২টি কাসার বদনা দিয়ে যায় যার বাজার মূল্য ৮৮০০/- টাকা।

উল্লেখ থাকে যে, সদস্য এবং তার শাশুড়ি ১ মাসের মধ্যে টাকা দিয়ে মালামাল ফেরত নিয়ে যাবে। এমতবস্তায় উদ্দেশ্যমূলকভাবে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য পত্রিকায় খবর প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, সে ৪০,০০০/- টাকা ঋণ নিয়েছে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, প্রকৃতপক্ষে সে ৫০,০০০/- টাকা ঋণ নিয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram