ঢাকা
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৬
logo
প্রকাশিত : অক্টোবর ১০, ২০২৫

অষ্টগ্রামে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে আনুমানিক ৫৫ বছর বয়স্ক অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার পূর্বঅষ্টগ্রাম ইউনিয়নের আশ্রম ব্রীজ সংলগ্ন এলাকায় আবদুল হান্নান মাস্টারের আকাশী বাগানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আকাশী বাগানে স্থানীয় লোকজন এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে অষ্টগ্রাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী (নং ৩১৬) করে লাশ ময়না তদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram