

কেরানীগঞ্জ প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জের তেগুড়িয়া ইউনিয়নের স্বর্গপুরী দেব মন্দির পরিদর্শন করেন ঢাকা জেলা প্রশাসক মো: তানবীর আহমেদ।
আজ বুধবার (০১ অক্টোবর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের স্বর্গপুরী দেব মন্দির পরিদর্শনকালে ঢাকা জেলা প্রশাসক পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। বিশেষ করে, মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে কি না, সেটির ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন। এ সময় মণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার ব্যবস্থাপনা কেমন আছে, সে বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়াসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
