

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বসতবাড়ী ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন শাক-সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ৮৪০ জন কৃষকের মাঝে এ শাক-সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিমের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতে ৫৪০ জন কৃষককে মাঠ পর্যায়ে ২০ শতক জমিতে চাষাবাদের জন্য ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার ও লাউ, শসা, কুমড়া, বেগুন বীজ এবং ৩০০ জনকে বসতবাড়ীতে চাষাবাদের জন্য ৭ প্রকারের শাক-সবজির বীজ প্রদান করা হয়।
