ঢাকা
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫

সলিশি বৈঠক চলাকালে ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ফরিদপুরের ভাঙ্গায় সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর ) রাতে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে নিহত যুবকের নাম জাকু মাতুব্বর। তিনি সোনাখোলা গ্রামের মৃত আনোয়ার মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রাতে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নলিয়া গ্রামের একটি ভ্যান চুরি করে সোনাখোলা গ্রামের কয়েকজন বাসিন্দা। এই ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায় সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠক চলাকালে নলিয়া গ্রামের লোকজনকে অপমান করে সোনাখোলা গ্ৰামের লোকজন। এ নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা-ধাওয়া। এতে অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

ভাংগা থানার ওসি আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। সংঘর্ষে নিহত একজনের মরদেহ ভাঙ্গা হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram