ঢাকা
logo
প্রকাশিত : September 28, 2025

শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে পতিত ফ্যাসিস্ট সরকার: নবী উল্লাহ নবী

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে পতিত ফ্যাসিস্ট সরকার। রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার পরিবেশ ও মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ঢাকা-৫ সংসদীয় আসন বিএনপি'র প্রধান সমন্বয়কারী আলহাজ্ব নবী উল্লাহ নবী এসব কথা বলেন।

ডেমরা যাত্রাবাড়ী থানা এলাকার শিক্ষকবৃন্দের আয়োজনে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকার প্যালেস কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নবী উল্লাহ আরও বলেন, পতিত সরকার তাদের তাবেদারী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে রাখার জন্য টাকা পয়সার বিনিময়ে পাশের পার্সেন্ট, জিপিএ পার্সেন্ট নির্ধারণ করতো। এছাড়া অযোগ্য লোকদের নিয়োগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা একদম খাদের কিনারায় নিয়ে গেছেন। এ খাদের কিনারা থেকে শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণের জন্য সকল সহযোগিতায় আমি তথা আমার দল বদ্ধপরিকর। আমার জীবদ্দশায় শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা বরদাশত করবো না।

ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ নুর আলমের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ফেরদৌস হোসেন রনি। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আব্দুল হাকিম।

এসময় শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক, সমাজ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি তথা রাজনৈতিক ব্যক্তিত্বসহ সকলের সমন্বতিত প্রচেষ্টায় যুগোপযোগী পাঠদানের মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে উপস্থিত সকল বক্তা আলোকপাত করেন।

এ সময় আরো বক্তব্য রাখেন ডেমরা ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram