ঢাকা
logo
প্রকাশিত : September 25, 2025

গাজীপুরে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় নুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টা ৪২ মিনিটে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, নিহত নুর ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের শামসুল হক ও কোহিনুর বেগমের ছেলে। তিনি স্টেশনে মোবাইল ফোন দিয়ে টিকটক ভিডিও ধারণ করছিলেন। এসময় ঢাকা গামী ৫০ নম্বর বলাকা কমিউটার ট্রেন এসে ধাক্কা দিলে তিনি প্ল্যাটফর্মে পড়ে যান। এতে তাঁর ডান হাত থেতলে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাঁকে ভ্যানে করে গাজীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নাদির-উজ-জামান জানান, দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram