ঢাকা
logo
প্রকাশিত : September 25, 2025

আড়াইহাজারের প্রস্তাবিত ইকোপার্কের নির্মাণ কাজের উদ্ধোধন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীর পাড়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসন উদ্যোগে প্রস্তাবিত ইকোপার্ক প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার এই প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ মামুনুর রশীদ, সহকারী কমিশনার(ভূমি) নঈমউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, দীর্ঘ ৭০ বছর ধরে কতিপয় ব্যক্তি সরকারি জমি জবর দখল করে রেখেছিল। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৩ একর দখলকৃত জমি দখলমুক্ত করা হয়েছে। সেই জমিতে প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও জনসাধারণের বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যে নির্মিতব্য এই ইকোপার্ক পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বলেন। এই পার্ক নির্মাণ শেষ হলে স্থানীয় পর্যটন ছাড়াও নারায়ণগঞ্জ জেলার বৃহত্তর জনগোষ্ঠীর জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।

পরে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আড়াইহাজার পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শ করেন ও পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পূজা উপলক্ষ্যে চেক ও চাল বিতরণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram