ঢাকা
logo
প্রকাশিত : September 25, 2025

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে হাসপাতালের জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালকে একটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসিকিউটর ডাঃ রেজওয়ানা রশীদ, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিল।

জানা যায়, উপজেলার পৌর এলাকার পুরাতন ব্যাংকের মোড়ে অবস্থিত কালীগঞ্জ নিউ আধুনিক হাসাপাতালের লাইসেন্স নবায়নকৃত না থাকা, প্রয়োজনীয় জনবলের অভাব ও অপরিচ্ছন্নতার জন্য মেডিকেল প্রাকটিস, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরীজ (রেগুলেশন) অর্ডিনেন্স এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতালের পরিচালক বন্যা আক্তারের বিরুদ্ধে একটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram