ঢাকা
logo
প্রকাশিত : September 24, 2025

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আরেক ফায়ার ফাইটারের মৃত্যু

নাসির উদ্দীন বুলবুল, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ফেমাস কেমিক্যাল লিমিটেডের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদ্বগ্ধ টঙ্গী ফায়ার সার্ভিসের আরও এক ফায়ার ফাইটার মারা গেছেন। নিহত ফায়ার ফাইটারের নাম নূরুল হুদা (৩৮)।

বুধবার বেলা ২ টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন। তার শরীরের শতভাগ দ্বগ্ধ ছিল। এর আগে মারা যান ফায়ার ফাইটার শামীম আহমেদ।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। নিহত নুরুল হুদা ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার আব্দুল মুনসুরের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফায়ার ফাইটার নুরুল হুদা (পিএন ৫০১৫৬০) টঙ্গী ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। ২০০৭ সালের ২৯ মার্চ চাকরিতে যোগ দেন তিনি।

জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় ফেমাস কেমিক্যাল লিমিটেডের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে কেমিক্যাল বিস্ফোরণে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪ জন অগ্নিদ্বগ্ধসহ ৮ জন আহত হয়। আহতদের রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ পর্যন্ত টঙ্গী ফায়ার সার্ভিসের দুইজন ফায়ার ফাইটার মারা গেলেন। এই ঘটনায় টঙ্গী ফায়ার সার্ভিসের আরও দুইজন কর্মী বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram