ঢাকা
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:১৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২২, ২০২৫

সাটুরিয়ায় মেয়াদোত্তীর্ণ বীজ ও অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় কৃষকের সঙ্গে প্রতারণা করে মেয়াদোত্তীর্ণ বীজ ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছিলেন এক ডিলার। অবশেষে ধরা পড়ে গেলেন ভ্রাম্যমাণ আদালতে। জরিমানা করা হলো ৩০ হাজার টাকা।

আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত জান্না বাজারের ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মেয়াদোত্তীর্ণ বীজ ও অতিরিক্ত দামে বিক্রি করা সার জব্দ করে।

অভিযানে সাটুরিয়ার অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাহমিনা শহিদ, স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান এবং সাটুরিয়া থানার পুলিশ উপস্থিত ছিলেন।

সাটুরিয়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাহমিনা শহিদ বলেন, কৃষকদের সুরক্ষা দিতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram