ঢাকা
logo
প্রকাশিত : September 17, 2025

যশোরে নদীতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি: যশোরে পানিতে ডুবে গালিব (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চিত্রা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

মৃত শিশুর চাচা আমিরুল ইসলাম জানায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে মাছ ধরা জালে পা আটকে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে ভেসে উঠতে দেখে তার বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। শিশুর মরদেহ ময়নাতদন্তের অপেক্ষায় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram