ঢাকা
logo
প্রকাশিত : September 12, 2025

গোপালগঞ্জে পাউবো’র “গোপালগঞ্জ” নামীয় নামফলক ও মসজিদ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের মসজিদ ও “গোপালগঞ্জ” নামীয় দৃষ্টিনন্দন নামফলক উদ্বোধন করলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। শুক্রবার আসরের নামাজের পূর্বে মসজিদের নামফলকের মোড়ক উন্মোচন করে “মসজিদে আর রহমা” উদ্বোধন করেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন জেলা প্রশাসক। এরপর নব-মির্মিত এই মসজিদে আসরের নামাজ আদায় করে জেলা প্রশাসক গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের মূলগেটের উভয় পার্শ্বে বাংলা ও ইংরেজি লেখা বৃহদাকার “গোপালগঞ্জ” নামীয় দৃষ্টিনন্দন নামফলক উদ্বোধন করেন।

এসময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুণ হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, সওজ নির্বাহী প্রকৌশলী আযহারুল হক, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদ হাসান, পাউবো উপ-বিভাগীর প্রকৌশলী সুব্রত কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল হাসান, এনডিসি অনিরুদ্ধ দেব রায়সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জ জেলার এই “গোপালগঞ্জ” শব্দটি জেলার কোথায়ও নেই, যাতে মানুষের নজর কাড়ে। তাই আমরা পানি উন্নয়ন বোর্ডের মূলগেটের উভয় পার্শ্বে শহরের মূল সড়কের সাথে স্থাপন করেছি। এই লোখাটি এই জেলায় আগত দর্শনার্থী ও বাইরের জেলার লোকদের নজর কাড়বে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এলজিইডি কর্তৃক একটি উন্নত মানের মসজিদ নির্মাণ করা হয়েছে। মুসল্লীরা নিরাপদে মনোরম পরিবেশে আল্লাহর ইবাদাত করতে পারবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram