ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2025

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

জুলাই -আগষ্ট গনঅভ্যুত্থানে শহীদদের স্বরনে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বড় কয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন ফল ও ওষুধি গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বড় কয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রকার ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এড : আল-আল-আমিন হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মশিরুল হক কায়ছার মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়ের উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মোঃ ইউসুফ সিকদারসহ প্রবীণ শিক্ষকগণ এবং বাড়ীয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মজিদ ভূঁইয়া, যুবদল নেতা হাফিজুল ইসলাম বুলবুল, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মো: খোরশেদ আলম মোল্লা, উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জুলাই যোদ্ধা-কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাড়ীয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জামান মিয়া, জিয়াউর রহমান , আলিফ পারভেজ , রনি ভূইয়া, তুষার, নাঈম, শাহাদাত, মোবারক,, সদর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক -কাজী সাব্বির আহমেদ ,মিরাজ প্রমুখ।

এছাড়াও বিদ্যালয়ের আঙ্গিনায় এড: আল-আমিন হোসেন এর নেতৃত্বে বৃক্ষ রোপন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram