ঢাকা
logo
প্রকাশিত : August 26, 2025

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মিজানুর রহমান বুলু ও মেহেদী হাসানাতের ওপর হামলা চালিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের পৌর মার্কেট এলাকার বড় ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট কালের কণ্ঠ অনলাইনে কোটালীপাড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাউদ্দিন দাড়িয়ার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই ঘটনার জেরে মঙ্গলবার দুপুর ২ টার দিকে কোটালীপাড়া পৌর মার্কেটের বড় ব্রিজ এলাকায় সাংবাদিক মিজানুর রহমান ও যুগান্তরের প্রতিনিধি মেহেদী হাসানাতের গতিরোধ করে দুর্বৃত্তরা।
এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোঃ বাহাদ্দিন দাড়িয়া, চিতশী গ্রামের বারেক হাওলাদারের ছেলে ও বিএনপি নেতা বাসার হাওলাদার বাচ্চু, মুনসুর হাওলাদারের ছেলে মুরগী বিক্রেতা মোঃ আজিজুল হক হাওলাদার এবং আঃ রশিদ হাওলাদারের ছেলে ও বিএনপি নেতা মানিকুজ্জামান হাওলাদার সাংবাদিক মিজানুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এছাড়া তারা সাংবাদিদের অকথ্য ভাষায় গালি-গালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। এসময় হামলাকারীরা তার পকেট থেকে নগদ ৩০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কোটালীপাড়া থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram