ঢাকা
logo
প্রকাশিত : August 22, 2025

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরখারচর এলাকায় জেসমিন আক্তার (৩০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) সকালে কুলিয়ারচর থানা পুলিশ লাকড়ির ঘর থেকে ঝুলন্ত অবস্থায় জেসমিনের লাশ উদ্ধার করে। জেসমিন আক্তার শ্রমিক জাকির হোসেনের স্ত্রী। জেসমিন নিজেও একটি সিগারেট ফ্যাক্টরিতে দিন মজুরের কাজ করতেন। তার বাবার বাড়ি বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নে। ঘটনাটি কী হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকাবাসীর মাঝে গুঞ্জন শুনা যাচ্ছে।

জেসমিনের বড় ছেলে সিয়াম (১৬) জানান, আমার মাকে গত রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে আমরা পাইনি।

তার শাশুড়ি জানান, সকালে রান্নার জন্য লাকড়ী ঘরের দরজা খুলে দেখি লাশ ঝুলে আছে।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি তদন্ত খোকন চন্দ্র সরকার বলেন, লাশ ময়না তদন্তের জন্য সুরতহাল রিপোর্ট করে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram