ঢাকা
logo
প্রকাশিত : August 20, 2025

রাজবাড়ী হাসপাতালে দুদকের অভিযান, চিকিৎসা ও রোগীর খাবা‌রে অনিয়ম

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৃতীয় দফা অভিযানে খাবারে অনিয়ম, ওষুধের ঘাটতি, রোগীদের চিকিৎসায় অবহেলা এবং হাসপাতালের নোংরা পরিবেশসহ বিভিন্ন অনিয়মের সত্যতা মিলেছে।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুস্তাফিজের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক সাংবাদিকদের জানান, রোগী ও স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযানের আয়োজন করা হয়। অভিযানকালে হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, সার্জারি ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখা হয়। একই সঙ্গে রোগীদের খাবারের মান, চিকিৎসা সেবা এবং রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়।

তিনি আরও বলেন, “রোগীদের তুলনায় চিকিৎসকের সংকট স্পষ্টভাবে দৃশ্যমান। ওয়াশরুমগুলো নোংরা ও অপরিচ্ছন্ন। ভর্তি রোগীদের নিয়মিত খাবার সরবরাহ করা হচ্ছে না বলেও অভিযোগ মিলে।”

দুদকের টিম হাসপাতালের তত্ত্বাবধায়ককে জরুরি বিভাগে ২৪ ঘণ্টা চিকিৎসক উপস্থিত রাখা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাবারের মান উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করে। অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের কাছে জমা দেওয়া হবে বলে টিম জানায়।

অভিযানে আর উপস্থিত ছিলেন, দুদকের উপসহকারী পরিচালক কামরুল হাসান ও সহকারী পরিদর্শক মোঃ শামীম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram