

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার (২০ আগষ্ট) সকাল ১১ টার দিকে পৌর শহরে এই র্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা গ্রুপের নেতাকর্মীরা।
এদিন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালিটি পৌর শহরের দেওয়ান কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন, খালিদ বাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাগর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা রমজান আলী ও সজিব হোসেন প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আওয়াল শরীফ খোকন, প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আতাউর রহমান আতা, রিপন উদ্দিন, ইমরান খান, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন বেলায়েত ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাবুল ইসলামসহ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
