ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2025

গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের বিকল্প নেই: এ্যাড. নিপুন রায়

কেরানীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জিয়া পরিবারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরী।

আজ মঙ্গলবার (১৯ অগাস্ট) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর নগর দুর্গামন্দির চত্বরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “জাতির সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহসিকতার সঙ্গে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। একদলীয় বাকশালী শাসন থেকে দেশকে মুক্ত করে তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আজ তারেক রহমানও বিদেশে থেকে প্রমাণ করেছেন, তিনি দেশের নেতৃত্ব দিতে সক্ষম। তাই বাংলাদেশের ভবিষ্যৎ তাদের হাতেই নিরাপদ।”

তিনি আরও বলেন, “শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। কোটি কোটি মানুষ তার আগমনের অপেক্ষায় আছে। জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের মালিকানা ফিরে পেতে চায়। রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব।”

স্থানীয় জনপ্রিয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে নিপুন রায় বলেন, “গয়েশ্বর চন্দ্র রায় শুধু বিএনপির নেতা নন, তিনি এ অঞ্চলের গর্ব। সুখে-দুঃখে সবসময় জনগণের পাশে থেকেছেন। তার বিজয় হবে গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়।”

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার এবং সঞ্চালনা করেন রায়হান মিয়া। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সামিউল্লাহ, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, সদস্য সেলিম মোল্লা, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গ্রামীণ জনতা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram