ঢাকা
logo
প্রকাশিত : July 31, 2025

ভেঙে গেছে আতাই নদীর বাঁধ, শতাধিক পরিবার পানিবন্দি

অব্যাহত বৃষ্টি ও জোয়ারের পানির চাপ সহ্য করতে না পেরে যশোরের অভয়নগর উপজেলার আতাই নদীর বাঁধ ভেঙে গেছে। এতে সিদ্ধিপাশা ইউনিয়নের শান্তিপুর ও রামনগর গ্রাম প্লাবিত হয়ে পড়েছে এবং দুই শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। গত ২৮ জুলাই থেকে রিশিপাড়া এলাকায় বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সরেজমিনে দেখা গেছে, প্লাবিত দুটি গ্রামে ফসলি জমি, মাছের ঘের এবং গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে আছে। প্রায় ২০০ মিটার বাঁধ ধসে পড়ায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের বাঁধটির সংস্কার হয়নি। ফলে বর্ষা মৌসুমে প্রতি বছরই জোয়ারের পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারা দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।

শান্তিপুরের বাসিন্দারা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীর পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়ে হাঁটুসমান পানিতে গ্রাম প্লাবিত হয়েছে, মাছের ঘেরও ভেসে গেছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে বাঁধ সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, প্রাথমিকভাবে বাঁধের দুর্বল অংশ মেরামত করা হবে এবং বর্ষা মৌসুম শেষে টেকসই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram