ঢাকা
logo
প্রকাশিত : November 29, 2026

নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। নলছিটি-দপদপিয়া সড়কের কুমারখালি দাই বাড়ি ব্রিজ থেকে ১৫৩ নং গোহালকাঠী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটকেন্দ্র) পর্যন্ত সড়ক দ্রুত সংস্কারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ১০ টায় ঘন্টাব্যাপী বেহাল সড়কটির প্রবেশ মুখে মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক, রোগী ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

বক্তব্যকালে মোঃ রুহুল আমিন, তূর্য বালিও মাওলানা রমিজ হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে গোহালকাঠী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।

ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন থেকে জনস্বার্থে দ্রুত সড়ক সংস্কারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram