ঢাকা
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৫১
logo
প্রকাশিত : মে ২৮, ২০২৫

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে রামগড়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: “শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে খাগড়াছড়ি জেলার রামগড়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রামগড় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০ টায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, রামগড় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম, প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জসিম উদ্দিন, রামগড় থানার এসআই মো.আনিস প্রমুখ।

বক্তারা এসময় বলেন, সুস্থ জীবনের জন্য অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করতে হবে। খাবারে চিনি ও লবণের মাত্রা সব সময় সীমিত রাখতে হবে। এছাড়া বাচ্চাদের পুষ্টিকর খাবারের ব্যাপারে পরিবার পর্যায়ে অবশ্যই সচেতনতা বৃদ্ধির বিষয়ে পরামর্শ প্রদান করেন।

পরে অতিথিবৃন্দ ১০ জন হতদরিদ্র পরিবারের মাঝে শিশু এবং প্রবীণদের জন্য পুষ্টিকর খাবার হিসেবে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, হাফ কেজি টমেটো, হাফ কেজি গাজর, হাফ কেজি পেঁয়ারা, হাফ লিটার তরল দুধ, ১ কেজি গুড বিতরণ করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram