ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০৮
logo
প্রকাশিত : মে ২০, ২০২৫

চকরিয়ায় জামায়াত নেতা খুন, অভিযুক্ত আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে জামায়াতে ইসলামীর এক নেতা খুন হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

মঙ্গলবার (২০ মে) বেলা ১১টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাছিমারকাটায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের সামনে এ হামলা চালানো হয়।

নিহত আরিফুল ইসলাম (৪০) খোজাখালী হাছিমারকাটা গ্রামের মৃত আলতাফ হোসেন সিকদারের ছেলে। তিনি কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ছিলেন বলে ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ জুনাইদ জানিয়েছেন। তিনি বলেন, নিকট আত্মীয়দের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে আরিফকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি।

আহত ব্যক্তির নাম খায়রুল ইসলাম (৪৭)। তিনি ওই এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি নিহত আরিফের চাচাতো ভাই। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাজ্জাদ হোসেন সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে।

চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আরিফের বুক ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর নাড়িভুঁড়ি বের হয়ে যায়। মরদেহের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছুরিকাঘাতের কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram