ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৫
logo
প্রকাশিত : মে ২০, ২০২৫

কাজিপুরে কৃষক সেলিম হত্যার মূলহোতা গ্রেপ্তার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশে মাদকাসক্ত নিজ সন্তান ও মাদক কারবারি চাচাতো ভাইয়ের নির্মম প্রহারে নিহত কৃষক সেলিম মিয়া (৪৭) হত্যার মূলহোতাকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সোমবার র‍্যাব-৪ এর সহায়তা নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে মূলহোতা আব্দুস সালাম মাস্টার (৪৯) কে গ্রেপ্তার করা হয়। একইসাথে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিহতের পুত্র জাহাঙ্গীর আলমকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়। পরে কোর্ট তাদের জেলহাজতে পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ২ মে নিজ বাড়িতে মাদক ক্রয়ে নিষেধ করায় আপন পুত্র ও চাচাত ভাইদের মারপিটের শিকার হন কৃষক সেলিম মিয়া। বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে মারা যান সেলিম মিয়া। পরদিন ৩ মে কাজিপুর থানার নিহতের ছোটভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার আব্দুস সালাম মাস্টার সেই মামলার মূলহোতা ও এজাহার নামীয় আসামি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram