ঢাকা
logo
প্রকাশিত : May 14, 2025

আড়াইহাজারে জামান হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারের অটোরিক্সা চালক জামান মিয়া হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বুধবার দুপুরে আসামি দের উপস্থিততে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আক্তার হোসেন, সাইফুল ইসলাম ও বাদশা মিয়া। এ মামলায় আজগর আলীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অপর আসামি জাহিদুল ইসলামকে খালাস প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ আদালতের (পিপি) আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২০ সালে ২৯মার্চ অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় চালক জামানকে হাত, পা বেধে শ্বাসরোধে হত্যা করে অটোরিক্সা নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই জাকির আড়াইহাজার থানার একটি হত্যা মামলা দায়ের করেন। ৯জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। মামলার বাদী রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram