ঢাকা
logo
প্রকাশিত : May 13, 2025

কাজিপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই আসামির নাম আলমগীর কবির (৪৫)। তিনি উপজেলার কালিকাপুর গ্রামের শাহজামালের পুত্র। পেশায় তিনি ফ্লেক্সিলোড ব্যবসায়ী।

কাজিপুর থানায় করা বাদীর মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আসামি আলমগীর কবির মোবাইল ফোনে ফ্লেক্সিলোড দেবার কথা বলে মামলার বাদী একই এলাকার আসমা খাতুন (২২) কে নিজের মোটরসাইকেলে তুলে নেন। এরপর নিজের দোকানের দিকে না গিয়ে দূরে একটা ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে বাদীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। গত ১১ মার্চ আসমা খাতুন বাদী হয়ে ধর্ষক আলমগীর কবিরকে আসামি করে কাজিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমণ আইনে একটি মামলা দায়ের করেন। ধর্ষণের ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার দায়েরের পর থেকে আলমগীর কবির পলাতক ছিলেন। পরে গত সোমবার তথ্য প্রযুক্তি ও র‍্যাব-১১ এবং সিপিসি-২ এর সহায়তার কুমিল্লা জেলার বড়ুরা উপজেলার ভিমরুল এলাকা হতে আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসেন মামলার তদন্ত কর্মকর্তা কাজিপুর থানার অন্তর্গত নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির এসআই খন্দকার আতিকুর রহমান।

কাজিপুর থানার ওসি নূরে আলম জানান, আটক আলমগীরকে মঙ্গলবার সিরাজগঞ্জে কোর্টে প্রেরণ করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram