ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৪
logo
প্রকাশিত : মে ১৩, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেরার নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। মঙ্গলবার বেলা ১১ টায় ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ওই ব্যক্তির পরনে একটি কালো প্যান্ট ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, লাশটি খাপড়াভাঙ্গা নদী থেকে কাটাভারানী খাল হয়ে বড়ইতলা নদীতে ভেসে আসে। লাশের শরীরের অনেক স্থানে পঁচন ধরেছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বিকাশ মন্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরমধ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram